Logo
শিরোনাম

বাইরে তালা, ঘরে স্বামী-স্ত্রীর হাত-মুখ বাঁধা লাশ

প্রকাশিত:শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৫৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় বসতঘর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরাতন বাজারপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ দম্পতি হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোনো সাঁড়া-শব্দ না পেয়ে ডাকা-ডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের লাশ দেখতে পান তারা।

ঘটনাস্থলে উপস্থিত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে, হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।তাদেরকে হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভেতর হাত,পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। 


আরও খবর

সরকারি গমের বস্তায় মিলল বালু-পাথর

সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩