Logo
শিরোনাম

বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক আলোচনা শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে তার প্রথমবারের মতো ছয় দিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রেসিডেন্ট কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছেন।

আলোচনার পর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময়, যুব ও ক্রীড়া বিষয়ে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

চুক্তি দুটি হচ্ছেদ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময়। আর দুটি সমঝোতা স্মারক হচ্ছেবাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

এ ছাড়া, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে। সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের বন্ধন হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিবে। 

এর আগে প্রধানমন্ত্রী মালেতে সে দেশের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ তাকে লাল গালিচা সংবর্ধনাসহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও গান স্যালুট দেওয়া হয়। প্রধানমন্ত্রী উভয় দেশের লাইন অব প্রেজেনটেশন পরিদর্শন করেন।

শেখ হাসিনা প্রেসিডেন্টের কার্যালয়ে রক্ষিত দর্শনার্থী বইয়ে সই করেন এবং সেখানে ফটো সেশনে অংশ নেন।


আরও খবর