Logo
শিরোনাম

‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ার এখনই সময় ’

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সম্পর্ক গড়ে তোলার এটাই সময়। আমাদের অংশীদারিত্বকে দেখার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটানো প্রয়োজন।

এসময় নিরাপত্তা ও মর্যদা নিশ্চিত করে রোহিঙ্গা শরণার্থীদের তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, এ সমস্যা সমাধানে যুক্তরাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে স্পিকার্স হাউস স্টেট রুমে বাংলাদেশ অ্যাট ৫০: দি রিজিলেন্ট ডেল্টা শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। পার্লামেন্ট সদস্য রুশানারা আলী, হাউস অব লর্ডসের সদস্য লর্ড জিতেশ গাধিয়া ওয়েস্টমিস্টিারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।


আরও খবর