Logo
শিরোনাম

বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় ৩১ জেলে আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় ৩১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সমুদ্রের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল অদূরে বাংলাদেশের জলসীমায় ঢোকা এফভি মঙ্গল চান্দী-২৫ এবং এফভি মঙ্গল চান্দী-৩' নামক ফিশিং বোটের জেলেদের আটক ও বোট দুইটি জব্দ করে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরে আটক ভারতীয় জেলেদের আনা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ৩১ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার জব্দ করা হয়।

জব্দ ট্রলার এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আরও খবর