Logo
শিরোনাম

বাংলাদেশি বংশোদ্ভূত আকি রহমানের এভারেস্ট জয়

প্রকাশিত:শুক্রবার ১৩ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন।

শুক্রবার (১৩ মে) আকি রহমানের খালাত ভাই শামীনুর রহমান গণমাধ্যমকে জানান, পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। শুক্রবার সকালে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। নেপাল থেকে শেরপারা তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীনুর আরও বলেন, আকির সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি । তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহনের ছবি পাওয়া যাবে। এভারেস্টজয়ী আকি নেপাল থেকে লন্ডন যাবেন।


আরও খবর