Logo
শিরোনাম

বিদেশগামীদের করোনা নেগেটিভ সনদ দেয়ার নামে কোটি টাকা প্রতারণা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর ২০২৩ | ১৪৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি টাকা। এ ঘটনায় প্রতারক চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের সদস্যদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

তাদের কাছ থেকে টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল সিম জব্দ করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক হওয়ার সুযোগে ফাঁদ পেতে কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। করোনা নেগেটিভ সনদ দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল পরিরিমাণ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


আরও খবর