
গ্রাহক পর্যায়ে
প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি
থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে
বিদ্যুতের দামবৃদ্ধির এ তথ্য জানানো হয়। এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম সমন্বয়
করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
গত ৮ জানুয়ারি
সকাল ১০টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুৎ সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এরপর ইউনিটপ্রতি ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি
কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

