Logo
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামে দাদা-নাতির মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত গফুর মন্সির ছেলে এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ‍্যুৎ-সংযোগ নিয়ে পুকুর সেচ দিয়ে মাছ ধরতে যান এমদাদুল হক। বিদ‍্যুতের তারে লিক (ছিদ্র) থাকায় পানিতে নামলে তিনি বিদ‍্যুতায়িত হন।

এ সময় নাতি রাকেশ দাদাকে ধরলে সেও বিদ‍্যুতায়িত হয়ে ঘটনাস্থলে দুজনে মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩