
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ
৮-৪০০ আকাশতরী ও শ্বেতবলাকা উড়োজাহাজের উদ্বোধন করেছেন।
রোববার (১৪ মার্চ)
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বাংলাদেশ ও কানাডা
সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে উড়োজাহাজ দুটি কেনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই
উড়োজাহাজ দুটির নাম রেখেছেন আকাশতরী ও শ্বেতবলাকা।
বিমান বাংলাদেশ
এয়ারলাইন্স অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ দুটি উড়োজাহাজ বহরে যুক্তের মাধ্যমে অভ্যন্তরীণ
ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা করছে
সরকার।
জানা গেছে, কানাডার
নামী এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন ড্যাশ
৮-৪০০ উড়োজাহাজে ৭৪টি সিট আছে। ড্যাশ-৮ বিমান খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়ন ও স্বল্প
খরচে নিরবচ্ছিন্ন এবং মসৃণ উড্ডয়নের জন্য পরিচিত।
পাশাপাশি বেশি
লেগস্পেস, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা রয়েছে। পরিবেশবান্ধব এবং অধিক সুযোগ-সুবিধা
সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি। যা কিনা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া,
ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংস করার মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে বিশুদ্ধ
করে থাকে।

