Logo
শিরোনাম

বিরাট কোহলি-গেইলকে ছাড়িয়ে গেলেন বাবর

প্রকাশিত:সোমবার ০৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সময়টা দুর্দান্ত যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই কিংবদন্তি বিরাট কোহলি ও গেইলকে ছাড়িয়ে গেলেন তিনি।

পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে বৃহস্পতিবার সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের অধিনায়ককে পেছনে ফেলেছেন বাবর। টি-টোয়েন্টিতে ৩১৫ ম্যাচে অংশ নিয়ে কোহলির সেঞ্চুরি ৫টি। তার চেয়ে ১২১ ম্যাচ কম খেলে একটি সেঞ্চুরি বেশি করলেন বাবর।

সেই রেকর্ডের তিন দিনের মাথায় টি-টোয়েন্টির 'বস' ক্রিস গেইলের রেকর্ডও ভাঙলেন বাবর। সবচেয়ে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক।  

টি-টোয়েন্টি সংস্করণে ১৯২ ইনিংস খেলে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন গেইল। আর তার থেকে ৫ ইনিংস কম খেলে এই মাইলফলক স্পর্শ করলেন বাবর। সেই অর্থে ক্যারিবীয় জায়ান্টকে ছাড়িয়ে ৭ হাজারে দ্রুততম এখন বাবর আজম।

২১২ ইনিংসে ৭ হাজার করেন কোহলি, এ মাইলফলক ছুঁতে ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের লেগেছে যথাক্রমে ২২২ ও ২২৩ ইনিংস।

 

নিউজ ট্যাগ: বাবর আজম

আরও খবর