Logo
শিরোনাম

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালন

প্রকাশিত:মঙ্গলবার ০১ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডায়াবেটিস সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে পালিত হয়েছে ডায়াবেটিস সচেতনতা দিবস । একই সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

এবার ডায়াবেটিস সচেতনতা দিবসের মূল প্রতিপাদ্য হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবির এ তথ্য জানান। এ উপলক্ষে রাজধানীর বারডেম অডিটোরিয়ামে হয় আলোচনা সভা।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

এছাড়া বক্তব্য দেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, রোটারি জেলার (৩২৮১) গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

শুভেচ্ছা বক্তব্য দেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক এমকেআই কাইয়ুম চৌধুরী। আর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফারুক পাঠান।

কর্মসূচির মধ্যে ছিল- সকাল সাড়ে ৮টায় বারডেম কার পার্কিংয়ের নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান করা, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস ও এনএইচএন ও বিআইএইচএসর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা। এছাড়া দিবসটি উপলক্ষে কান্তির বিশেষ প্রকাশনা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট প্রকাশ এবং বিতরণ করা হয়েছে।

এদিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এ উপলক্ষে কম খরচে হার্ট ক্যাম্পের আয়োজন করে।

সোমবার ছিল বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৬ সালের এ দিনে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন সমাজসেবক ও ব্যক্তির উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়।


আরও খবর