Logo
শিরোনাম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ডিসির গাড়িতে বাসের ধাক্কা

প্রকাশিত:শনিবার ২৩ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা। শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় জেলা প্রশাসকের গাড়িতে চন্দ্রা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে জেলা প্রশাসকের কোনও ক্ষতি হয়নি। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ডিসি শাহিদা সুলতানা ঢাকায় যাচ্ছিলেন। মাদারীপুর থেকে চন্দ্রা পরিবহনের একটি বাস শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় তার গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জেলা প্রশাসকের গাড়ির পেছনের অংশ ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।

হাঁসাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জহিরুল জানান, বাসটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আরও খবর

পুকুরে ভেসেছিল চা দোকানির মরদেহ

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩