
বন্যার কারণে সিলেট জেলায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির
উন্নতি সাপেক্ষে এ পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
মন্ত্রণালয় জানায়, সারাদেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক
নিয়োগ করা হবে। এসব পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সেই
হিসেবে প্রতি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী।
প্রথম ধাপে ২২ এপ্রিল, দ্বিতীয় ও তৃতীয় ধাপের লিখিত
পরীক্ষা আগামী ২০ মে এবং ৩ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে
বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে।

