Logo
শিরোনাম

ব্রাজিলের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

প্রকাশিত:মঙ্গলবার ০১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের নবনির্বাচিত রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন। আগ্রহ ব্যক্ত করেছেন বিশ্ব শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় আজ সোমবার লুলা দা সিলভাকে চিঠিতে পাঠিয়ে অভিনন্দন জানান শেখ হাসিনা। খবর- বাসসের।

চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে আপনার অসাধারণ বিজয় লাভের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সম্পৃক্ততার ফলে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে। দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে। দুই দেশের জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।

চিঠিতে তিনি বলেন, আমরা এই কঠিন সময়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারি, যখন আমরা মহামারির প্রভাব কাটিয়ে উঠছি এবং ইউক্রেন সংকটের প্রভাব মোকাবেলা করছি।

শেখ হাসিনা এছাড়াও লুইস ইনাসিও লুলা দা সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


আরও খবর