Logo
শিরোনাম

চিড়িয়াখানায় ঝটিকা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

প্রকাশিত:সোমবার ০৭ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঝটিকা পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার সকাল সাড়ে আটটায় তিনি চিড়িয়াখানায় প্রবেশ করেন। এ সময় তিনি মারা যাওয়া সিংহের খাঁচা পরিদর্শন করেন। এ ছাড়া পুরো চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর অবস্থা ঘুরে দেখেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুসহ দেশের বিভিন্ন চিড়িয়াখানায় অপত্যাশিতভাবে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী মারা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি আছে কি না তা দেখতে এবং চিড়িয়াখানার পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন তিনি।

আকস্মিক পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি ও অব্যবস্থাপনা রয়েছে কি না সেটা দেখার জন্য আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি।

এদিকে সাত সকালে মন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শনে চিড়িয়াখানার কর্মকর্তারা কিছুটা অপ্রস্তুত ছিলেন। এ সময় কর্মকর্তারা মন্ত্রীর বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন।

নিউজ ট্যাগ: শ ম রেজাউল করিম

আরও খবর