Logo
শিরোনাম

চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত:শনিবার ২৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে রাষ্ট্রপতি ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন ১৩ নভেম্বর।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী রাশেদা খানমকে নিয়ে শনিবার রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।


আরও খবর