
সরকারের নির্বাহী
আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে
নতুন এ দাম কার্যকর হবে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করা
হয়েছে বিদ্যুৎ বিভাগ।
সরকারের নির্বাহী
আদেশে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারী পর্যায়ে ৮ শতাংশ বিদ্যুতের দাম বেড়েছে। ফলে
গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ইউনিট প্রতি দাম বেড়েছে
২০ পয়সা। গ্রাহক পর্যায়ে এ দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে।
এর আগে, গত
১২ জানুয়ারি দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছিল।
যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত
সমন্বয় করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

