Logo
শিরোনাম

দাম বেড়েছে চাল, সবজি-ডিমের

প্রকাশিত:শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে, চাল, সবজি ও ডিমের দাম বেড়েছে। আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজার, পলাশী বাজার, নিউ মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

করলা ৫০ টাকা, সিম ৮০ টাকা, মরিচ ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ২০ টাকা, কচুর ছড়া ৪০ টাকা, গাজর ১০০ টাকা ঢেঁড়স ৫০ টাকা, মুলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস আকার-ভেদে ৩০-৪০ টাকা, পাতা কপি আকার ৩৫-৪০ টাকা বিক্রি করছি।

দাম বাড়ার কারণ হিসেবে এই ব্যবসায়ী জানান, গত কয়েক দিনের বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। শুধু সবজি নয়, বাজারে দেখা গেছে মুরগি, চাল ও ডিমের দামও বেশি। মোটা-সরু সব চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে ।

চাহিদার তুলনায় জোগান কম থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১৪০-১৪৫ টাকায় করে বিক্রি বিক্রি হচ্ছে। তিন দিন আগেও প্রতি ডজন ১৩০ টাকা বিক্রি হয়েছে।

এদিকে, বাজারে ইলিশের দাম কিছুটা কমেছে। এক কেজির বেশি ওজনের ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা, ৮ শ থেকে সাড়ে ৯ শ গ্রাম সাইজের ইলিশের কেজি ৮০০ টাকা। রুই আকার ভেদে ১৮০ থেকে ৩২০ টাকা, চিংড়ি ৫০০ টাকা, কাতল আকার ভেদে ১৮০ থেকে সাড়ে তিনশ টাকা দরে বিক্রি হচ্ছে।

ইলিশের দাম কমার কারণ হিসেবে কাওরান বাজারের মাছ ব্যবসায়ী জানান, বৃষ্টির পর সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় ইলিলের দাম কিছুটা কমেছে।

নিউজ ট্যাগ: আজকের বাজার দর

আরও খবর

দাম কমলেও নাগালের বাইরে মুরগি

শুক্রবার ২৪ মার্চ ২০২৩