Logo
শিরোনাম

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত:বুধবার ১৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭৩ জন রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৩ জন। তাদের মধ্যে এক হাজার ১১০ জন ঢাকার হাসপাতালে এবং ঢাকার বাইরে ৮৩ জন ভর্তি রয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ৩০৬ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১১৪ জন ও বেসরকারি হাসপাতালে ১৫৯ জনসহ মোট ২৭৩ জন রোগী ভর্তি হন।

অন্যদিকে, ঢাকার বাইরের ৩৩ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগের গাজীপুরে ১৭ জন, ময়মনসিংহ একজন, চট্টগ্রাম একজন, খুলনায় তিনজন, রাজশাহী বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে সাতজন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ আগস্ট পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৮ জন মারা যান।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ৩০ জনের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে চারজনের মৃত্যু হয়।


আরও খবর