Logo
শিরোনাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত:বুধবার ২৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ভিতরে ২৩০ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৮ জন।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৭ জন এবং অন্যান্য বিভাগে রোগী ভর্তি রয়েছেন ১০৩ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৮ হাজার ৮৫৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭২১ জন। আর ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


আরও খবর