Logo
শিরোনাম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচজন হাসপাতালে

প্রকাশিত:রবিবার ১৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা সবাই ঢাকার বাইরের বাসিন্দা। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত পহেলা জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১০০ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৬৫ জন। নতুন বছরে ডেঙ্গুতে এখনও কোনো রোগী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।


আরও খবর