
পরিকল্পনামন্ত্রী
এম এ মান্নান বলেছেন, দেশে এখন কোনো অভাব নেই, চলমান উন্নয়ন নিয়ে সবাই খুশি।সোমবার
(২৮ মার্চ) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের
শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,
‘দেশের উন্নয়ন
দেখে মানুষ খুশি। দেশে এখন কোনো কিছুর অভাব নেই। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত’।
এম এ মান্নান
বলেন, ‘বর্তমান সরকার
শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধিসহ
শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায়
আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল-কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও
একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে’।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সারা দেশের
মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশকে বিশ্বের বুকে অনন্য মর্যাদায়
নিয়ে গেছেন শেখ হাসিনা। আগে সব জায়গায় বিদ্যুৎ ছিল না, এখন ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুতে
বাংলাদেশ হাসছে’।

