Logo
শিরোনাম

দেশে গত ২৪ ঘণ্টায় আর ১০১ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৫ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আর ১০১ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২২ জন।

এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে।

আজ রবিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৩৫২ জন। গতকাল শনিবার দেশে মারা গিয়েছিলেন ৮৩ জন আর নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৬৯৭ জন। সারা দেশে মোট ৩৫০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৪৪৮টি।

নিউজ ট্যাগ: করোনা ভাইরাস

আরও খবর