
দেশে গত ২৪ ঘণ্টায়
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১০ দিনের মত করোনা ভাইরাসে
দেশে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল।রবিবার (১ মে) স্বাস্থ্য
অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায়
২ হাজার ৬৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য
দশমিক ৯৫ শতাংশ। ২৪ ঘণ্টায় এই সুস্থ হয়েছেন ২৯৩ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা
বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জনে দাঁড়িয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। এ
পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

