Logo
শিরোনাম

দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুত আছে, দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে খাদ্যাভাবে কোন মানুষের মৃত্যু হয়নি। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে, দুর্ভিক্ষ হবে না। আজ নওগাঁ জেলার নিয়ামতপুর  উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এদেশের মানুষ শুধু বঞ্চনা পেয়েছে। শেখ মুজিবুর রহমান বঞ্চিত এ জাতিকে স্বাধীনতা দিয়েছেন। ধ্বংস প্রায় দেশকে তিনি পুনর্গঠন করার কাজ শুরু করেছিলেন। তখনই তাকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র। সেই ঘাতকদের সাথে বিএনপির সখ্যতা। বঙ্গবন্ধুর ঘাতকদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে।

বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন।

সম্মেলন উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম। এতে প্রধান বক্তা ছিলেন নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন।


আরও খবর

নওগাঁয় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২