Logo
শিরোনাম

দেশে কিছুটা স্থিতিশীল হয়েছে ডেঙ্গু পরিস্থিতি

প্রকাশিত:বুধবার ১৩ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।

তিনি বলেন, আগস্ট ও সেপ্টেম্বর ছিল ডেঙ্গু আক্রান্তের কঠিন সময়। এ দুটি মাসে ৭ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি মাসে মঙ্গলবার (১২ অক্টোবর) পর্যন্ত ২ হাজার ৩২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন।

বুধবার (১৩ অক্টোবর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে ১৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে ঢাকায় ১৪৩ জন ও ঢাকার বাইরে ৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯১৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৪২ ও ঢাকার বাইরের হাসপাতালে ১৪৪ জন।

নিউজ ট্যাগ: ডেঙ্গু আক্রান্ত

আরও খবর