Logo
শিরোনাম

দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকিয়েছেন যারা

প্রকাশিত:শনিবার ২৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ক্রিকেটের যখনই সেঞ্চুরির প্রসঙ্গ ওঠে সবার প্রথমে শচীন টেন্ডুলকারের নাম আসে। আসলে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১০০টি সেঞ্চুরি মালিক, যার আশেপাশে আর কেউ নেই। বর্তমানে বিরাট কোহলির মোট সেঞ্চুরি সংখ্যা ৭০টি; তবে মাস্টার ব্লাস্টারের রেকর্ডটি ভাঙ্গা খুবই কঠিন। এই প্রতিবেদনে প্রতিটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকিয়েছেন যারা, এবার তাদের সম্পর্কে বলা হয়েছে:

শচীন টেন্ডুলকার: তিনি শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবেই নয় আন্তর্জাতিক ব্যাটসম্যান হয়ে তার সেঞ্চুরি সংখ্যা ১০০। তার ক্যারিয়ারের ২৪ টি বছর ধরে তেন্ডুলকর ভারতীয় ক্রিকেটের নানান পরিস্থিতির মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছেন।

রিকি পন্টিং: তিনি অজিদের সবথেকে সফলতম অধিনায়ক। তিনি অস্ট্রেলিয়ার সেরা ব্যাটিং এর মধ্যে একজন অতি অবশ্যই। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যা শচীন তেন্ডুলকর এর পরে অবস্থান করছে। তার ঝুলিতে মোট সেঞ্চুরি রয়েছে ৭১ টি।

কুমার সাঙ্গাকারা: শ্রীলংকার ক্রিকেটের ভদ্র ক্রিকেটার যদি থাকে তাহলে প্রথমেই যার নাম বলা যায় সে হচ্ছে কুমার সাঙ্গাকারা। ম্যাচের ভারসাম্য রক্ষা করেছেন উইকেটের পিছনে থেকে যেমন তিনি আবার ব্যাট হাতেও বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। শ্রীলংকার হয়ে তিনি সেঞ্চুরি করেছেন মোট ৬৩ টি।

জ্যাক ক্যালিস: দক্ষিণ আফ্রিকার সেরা অলরাউন্ডার যদি বলা হয় কাউকে তাহলে জ্যাক ক্যালিস অতি অবশ্যই এটা বলা নিশ্চয়ই ভুল হবেনা। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে কিংবা ব্যাট হাতে তার পারফরম্যান্স খুবই আকর্ষণীয় ছিল ক্রিকেট বিশ্বের কাছে। প্রোটিয়াদের হয়ে তিনি ৬২ সেঞ্চুরি বানিয়েছেন।

ব্রায়ান লারা: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেটের রাজকুমার বলে যদি কাউকে ডাকা হয় তাহলে সেটা ব্রায়ান লারা হবেই । ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান ৪০০ এই রেকর্ড বহুকাল ধরে রয়েছে। ক্যারিবিয়ানদের হয়ে তিনি সবচেয়ে বেশি সেঞ্চুরি করার মালিক। লারার রয়েছে ৫৩ আন্তর্জাতিক সেঞ্চুরি।

ইউনিস খান: তিনি তার সময়ে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান ছিলেন। যিনি মূলত পাকিস্তানের মিডল অর্ডারে ব্যাট করতে আসতেন। ইউনিস খান যাবতীয় রেকর্ড লাল বলের ক্রিকেটেই করেছেন। পাকিস্তানের হয়ে সবথেকে বেশি ৪২ সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে।

রস টেলর: কিউইদের অন্যতম সেরা টপ অর্ডার ব্যাটসম্যান। ৪০ আন্তজার্তিক সেঞ্চুরির করার কৃতিত্ব অর্জন করেছে ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে রস টেইলর।

জো রুট: ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক যিনি সারা বছর ধরেই ফর্মে থাকেন। বর্তমান সময়ে তিনি ধারাবাহিকভাবে ভালই খেলে চলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেট তাকে খেলতে দেখা যায় না এখন। তবে রুট তার ক্যারিয়ারের টেস্ট ক্রিকেট ফরমেট কেই বেছে নিয়েছেন। লাল বলের ক্রিকেটে কেই তিনি ফোকাস করেছেন এবং এই স্টেজে জো রুট সফলতা অর্জন করছেন ধারাবাহিকভাবে। তিনি প্রাক্তন ইংলিশ ক্যাপ্টেনের রেকর্ড ভেঙে দেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন এখন। ৩৯ আন্তর্জাতিক সেঞ্চুরি এখনো পর্যন্ত তার ঝুলিতে।

তামিম ইকবাল: টাইগারদের এই ওপেনারের তিন ধরনের ক্রিকেটে সেঞ্চুরি আছে। বাংলাদেশ দল তার ব্যাটিং এর উপর নির্ভরশীল থাকে এবং এই ব্যাটসম্যানের উপর নির্ভর করে বাংলাদেশে অনেক ম্যাচ জিতেছে। টাইগারদের জার্সিতে তামিম ইকবাল করেছে ২৪টি সেঞ্চুরি।


আরও খবর