Logo
শিরোনাম

দেশের মাথাপিছু আয় বেড়ে ২৫৯১ ডলার

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, দেশের বর্তমান মাথাপিছু আয় ২৫৯১ ডলার। বিবিএসের হিসাব অনুযায়ী বর্তমান মাথাপিছু আয় ২৫৯১ ডলারে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক পরবর্তী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মোট দেশজ উৎপাদন ৪১৬ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২৫৯১ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।

এর আগে সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪