Logo
শিরোনাম

ঢাকা ওয়াসার ৮ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রকাশিত:শনিবার ২৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা ওয়াসার ৮ কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা ওয়াসা। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ বদলি বলে জানানো হয়। শুক্রবার (২৬ আগস্ট) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানানো হয়।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে এক অফিস আদেশে বদলির এ নির্দেশ দেন।

তিনি জানান, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। বদলি করার আগে ওই ৮ উপ-সহকারী প্রকৌশলী ওয়াসার প্রশাসন বিভাগ ১ -এ দায়িত্বে ছিলেন।

বদলি হওয়া উপ-সহকারী প্রকৌশলী রিক্তা আক্তারীকে মডস জোন ৯, রাইফুল ইসলামকে মডস জোন ৬, রাইহান আলীকে সংগ্রহ বিভাগ ২, রাফেজ আহমেদকে সিএম বিভাগ, ফয়সাল আহমেদকে ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প, মেহেদী হাসানকে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্ল্যান্ট, ইমামুল ইসলামকে মডস জোন ৮ ও আল আমিন মোস্তফাকে মডস জোন ৪ দায়িত্ব দেওয়া হয়।

নিউজ ট্যাগ: ঢাকা ওয়াসা

আরও খবর