Logo
শিরোনাম

ঢাকায় ৭১ ও চট্টগ্রামে ৫৫ শতাংশ করোনার আ্যন্টিবডি তৈরি

প্রকাশিত:মঙ্গলবার ২২ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোভিড-১৯ এর সংক্রমণের ঊর্দ্বগতির মধ্যেই আশাজাগানিয়া তথ্য দিল আইসিডিডিআর,বি।  রাজধানী ঢাকায় ৭১ শতাংশ ও ৫৫ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে।

৩ হাজার ২২০ জনের নমুনা বিশ্লেষণে এই ফলাফল পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।  আইসিডিডিআর,রি নির্বাহী পরিচালক ড. তাহমিদ মঙ্গলবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

আইসিডিডিআর,বি সম্প্রতি সার্স-কোভ-২ সংক্রমণের বিস্তার নির্ণয়ের জন্য একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণাটি ঢাকা ও চট্টগ্রামের বস্তি এবং বস্তিসংলগ্ন এলাকায় বসবাসকারী সার্স-কোভ-২ এর উপসর্গযুক্ত এবং উপসর্গহীন ব্যক্তিদের ওপর করা হয়েছে। এই সমীক্ষার মাধ্যমে সেরোপজিটিভিটি (রক্তে সার্স-কোভ-২ এর উপস্থিতি) সম্পর্কিত বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে।


আরও খবর