Logo
শিরোনাম

ঢাকায় ভর্তি সবার শ্বাসনালি পুড়ে গেছে : ডা. সামন্তলাল সেন

প্রকাশিত:শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | ১৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় দগ্ধদের মধ্যে ১৭ জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা একটু বেশি খারাপ।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এতথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (২৪ ডিসেম্বর) এখানে একজন মারা গেছেন এবং ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। বেশির ভাগ রোগীর শ্বাসনালী পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ৩২ জন রোগী বরিশালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৪ জন আইসিইউতে রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, পোড়া রোগীদের অবস্থা নিশ্চিত করে বলা যায় না শঙ্কামুক্ত কিনা। চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রীও খোঁজ খবর রাখছেন সার্বক্ষণিক। গতকালও তিনি ফোন করে সার্বিক অবস্থা জানতে চেয়েছেন। সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


আরও খবর