Logo
শিরোনাম

ডিএমপির ৪ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাসহ মোট চারজনকে বদলি করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) কাজী রোমানা নাসরিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ) এস. এম. শামীমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়েছে।


আরও খবর