Logo
শিরোনাম

ডিজেলের আগাম কর মওকুফ, কমলো শুল্কও

প্রকাশিত:সোমবার ২৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের ওপর আরোপিত সব আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশের বদলে ৫ শতাংশ পরিমাণ নির্ধারণ করা হলো। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

গত ৫ আগস্ট রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতেই ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের লিটার ৮০ থেকে ১১৪ টাকা, অকটেনের লিটার ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রোলের লিটার ৮৬ থেকে করা হয়েছে ১৩০ টাকা।


আরও খবর