
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে সেলস ইঞ্জিনিয়ার/ জুনিয়র
সেলস ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন
করতে পারবেন।
পদের নাম:
সেলস ইঞ্জিনিয়ার/
জুনিয়র সেলস ইঞ্জিনিয়ার (মার্কেটিং)।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
সরকারী বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অথবা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর
এক বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল:
সারা দেশ (প্রতিষ্ঠান
নির্ধারিত)।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
১৪ জুন, ২০২২।

