Logo
শিরোনাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শক্ত ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত:বুধবার ২৫ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শক্ত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদেরএ তথ্য জানান তিনি।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশনা দিয়েছেন কি না, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি। সেখানে বলেছি, রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন, কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে।

কোরবানির ঈদে চামড়ার বিষয়ে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দিয়েছেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কোরবানির সময় পশুর চামড়ার দাম পাওয়া যায় না। সে সময়টায় সতর্ক থাকবেন। ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়। বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতার দরকার রয়েছে।


আরও খবর