Logo
শিরোনাম

এবারও কোরবানির পশু পরিবহনে থাকবে স্পেশাল ট্রেন

প্রকাশিত:শুক্রবার ০২ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলমান লকডাউনে বিগত বছরের মতো এবারও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে স্বল্প ভাড়ায় ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এ তথ্য জানিয়ে প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, চলতি বছর কোরবানির পশু পর্যাপ্ত থাকায় বৈধ বা অবৈধভাবে কোনো পশু দেশের বাইরে থেকে আসবে না।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই কোরবানি নিশ্চিত করা হবে। এছাড়া কোরবানি বিক্রেতাদের রাস্তায় নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও জানান শ ম রেজাউল করিম।

এদিকে, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে করোনার মধ্যে পশু বিক্রি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আরও খবর