Logo
শিরোনাম

ঈদে সড়কের জন্য কোথাও যানজট হয়নি: ওবায়দুল কাদের

প্রকাশিত:মঙ্গলবার ১২ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এবার ঈদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সড়কের জন্য কোথাও যানজট হয়নি বলেও দাবি করেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে।

তিনি বলেন, একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। এ সময় পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে বলেও দাবি করেন সেতুমন্ত্রী।


আরও খবর