Logo
শিরোনাম

একদিনে ৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:মঙ্গলবার ১২ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ৪২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট ১৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৪ জন ভর্তি আছেন।


আরও খবর