Logo
শিরোনাম

একদিনে হাসপাতালে ভর্তি আরও ১৭৯ ডেঙ্গু রোগী

প্রকাশিত:সোমবার ২৫ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৩৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৭৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরও একজনের। রোববার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে ঢাকাতে ১৫৪ জন ও ঢাকার বাইরে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন সর্বমোট ৮৪০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৬৮০ জন ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ও ১৬০ জন ডেঙ্গু রোগী অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ৪৯৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৫৭১ জন রোগী। এ ছাড়া এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৭ জনের।


আরও খবর