Logo
শিরোনাম

এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ পুলিশের ১১২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

এর আগে গত ৫ জুন এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ইউনিটে কর্মরত ৩৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে ঢাকাসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়।


আরও খবর