Logo
শিরোনাম

ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে নূর মোহাম্মদ আয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আয়ান বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এরই মাঝে তাকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে তাকে ভাসতে দেখা যায়।

আয়ান ঘোমগাঁও গ্রামের মরহুম ইব্রাহিম হোসেন কমলা চেয়ারম্যানের নাতি ও ফরহাদ মিয়ার ছেলে। রাত ১১টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আরও খবর