Logo
শিরোনাম
বিএনপির এমপিদের পদত্যাগ

গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন

প্রকাশিত:রবিবার ১১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ইসি আলমগীর বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক ব্যাপার। ইসির দায়িত্ব শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত করা।

কোনো একটি দলের কথায় কমিশন পদত্যাগ করবে না জানিয়ে ইসি আলমগীর বলেন, বিএনপির দাবি থাকলেও সুষ্ঠু নির্বাচনে ইভিএম ব্যবহার করবে কমিশন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিএনপির আস্থা ফেরাতে কাজ করবে ইসি।

শনিবার বিকালে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। এরই ধারাবাহিকতায় রবিবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে বিএনপির সাত এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিএনপির এমপিরা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের বলেন, সংসদে জনগণের পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য সরকার পতনের আন্দোলন জোরদার করতেই একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন তারা।


আরও খবর