Logo
শিরোনাম

ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় দুই বারের বিশ্বজয়ী উরুগুয়ের

প্রকাশিত:শনিবার ০৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে। দুবারের ট্রফি জয়ী দল হেরে গেল গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায়। রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে শেষ হল ম্যাচ। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও গোল করতে পারল না উরুগুয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লুই সুয়ারেসরা।

লাতিন আমেরিকার দলটি ম্যাচ শুরু করেছিল আক্রমণাত্মক মনোভাবেই। শুরু থেকেই লক্ষ্য ছিল যে ভাবে হোক ঘানার বক্সের গোল ঢোকানো। ম্যাচের প্রথম সুযোগ পেয়েছিল ঘানাই। ১৬ মিনিটের মাথায় বাঁ দিক থেকে আক্রমণ করেছিলেন জর্ডান আয়িউ। সেখান থেকে শট নিয়েছিলেন আন্দ্রে আয়িউ। তবে উরুগুয়ের গোলকিপার সান্দ্রো রশেটের সঙ্গে সংঘর্ষ হয় মহম্মদ কুদুসের। ভার-এর সাহায্য নিয়ে রেফারি খতিয়ে দেখতে থাকেন কুদুসকে উরুগুয়ের গোলকিপার বাধা দিয়েছেন কিনা।

রিপ্লে-তে দেখা যায় রশেট বাধা দেওয়ার সময় কুদুসের পায়েই বলের নিয়ন্ত্রণ ছিল। ফলে দেরি না করে ঘানাকে পেনাল্টি দেন রেফারি। সেই সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি ঘানা। রেফারি বাঁশি বাজানোর পর বেশ খানিক ক্ষণ অপেক্ষা করে তার পর শট মারেন আন্দ্রে আয়িউ। রশেট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে অনায়াসে সেই শট বাঁচিয়ে দেন।


আরও খবর