Logo
শিরোনাম

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে মারুফ ও বায়জিদ তালুকদার নামে শ্যালক-দুলাভাই নিহত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ (৩২) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের আবু বকর মিয়ার ছেলে এবং বায়জিদ তালুকদার (১৮) একই উপজেলার ভুয়াতলা গ্রামের আলমগীর তালুকদারের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ ও বায়জিদ। পথে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেলটি রাস্তার সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আরও খবর

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

শুক্রবার ১৮ নভেম্বর ২০২২