Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় করোনায় ময়মনসিংহে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৪ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।

বুধবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৩০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৮০), ফুলবাড়িয়া উপজেলার রাজ মাহমুদ (৭০), গফরগাঁও উপজেলার আয়েশা খাতুন (৭০), ভালুকা উপজেলার নুরুল হক (৮৫), টাঙ্গাইল কালিহাতি উপজেলার সুলতান মোহাম্মদ (৫৫), ধনবাড়ি উপজেলার আব্দুর সোবহান (৭০) এবং নেত্রকোনা সদরের মরিয়ম নেসা (৭০)।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০৫৮ টি নমুনা পরীক্ষায় আরও ২৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৭৪ শতাংশ। জেলায় মোট শনাক্ত ১০ হাজার ৬৯৪ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ৭৪৫ জন। মোট মৃত্যু ১০৯ জন।


আরও খবর