Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে করোনায় ১৩ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৬ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃত ১৩ জনের মধ্যে নয় জন করোনায় আক্রান্ত হয়ে এবং চার জন করোনার উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৪০ জন এবং আইসিইউতে ভর্তি আছেন ২১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৩ জন।

এদিকে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৮৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ১৬০  জন এবং পিসিআর টেস্টে ৭২ জন। শনাক্তের হার ২৭ দশমিক ১৬ শতাংশ। 


আরও খবর