Logo
শিরোনাম

হাসপাতালে আরও ৩১ ডেঙ্গু রোগী ভর্তি

প্রকাশিত:শুক্রবার ১০ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে ৩১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ জন। এর আগের দিন বুধবার  আক্রান্ত হয়েছিলেন ১৬ জন। তার আগের দিন ভর্তি হন ১৭ জন। এই নিয়ে চলতি মাসে মোট আক্রান্ত হলেন ১৫৮ জন। যদিও চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৮ জন। এদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সবোর্চ্চ ৪৬ জন রোগী  ভর্তি আছেন। আর বিজিবি হাসপাতাল পিলখানায় ভর্তি রয়েছেন ৪ জন।

এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন করে রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫১০ জন। এর মধ্যে  এ বছরের  জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে  ২০ জন, এপ্রিলে ২৩ জন এবং মে মাসে ১৬৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২৭ জন ডেঙ্গু রোগী।

নিউজ ট্যাগ: ডেঙ্গু রোগী

আরও খবর