Logo
শিরোনাম

হাত-পা বেঁধে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১২ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের (প্রসিত) এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার জন্য জেএসএসকে (সন্তু) দায়ী করেছে ইউপিডিএফ। আজ মঙ্গলবার সকালে ১১টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকার দুর্গম পাকুজ্যাছড়িতে এ ঘটনা ঘটে। 

গুলিতে নিহত জীবন ত্রিপুরা (২৬) রাঙামাটির রাজস্থলীর বাসিন্দা বলে জানা গেছে।

ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক অংগ্য মার্মা কালের কণ্ঠকে জানান, নিহত জীবন তাদের সংগঠনের সাধারণ একজন কর্মী ছিলেন। জেএসএসের (সন্তু) সশস্ত্র একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে জীবনকে আটক করে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা জীবনকে গুলি করে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে জেএসএস (সন্তু) বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা কালের কণ্ঠকে বলেন, জেএসএস নিরস্ত্র সংগঠন। ইউপিডিএফের দাবি মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) পেয়ার আহম্মেদ জানান, এলাকাটি দুর্গম। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিউজ ট্যাগ: গুলি করে হত্যা

আরও খবর

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩

শ্যালকের হাতে দুলাভাই খুন

বুধবার ২৫ জানুয়ারি ২০২৩