Logo
শিরোনাম

হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির অভিযান

প্রকাশিত:শনিবার ০৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী মহিলা লীগের উপ-কমিটি থেকে বহিষ্কার হওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার বিকেল ৫টার দিকে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। ওই তদন্তের অংশ হিসেবেই তার গুলশানের বাসায় গেছেন সিআইডির সদস্যরা।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

হেলেনা জাহাঙ্গীর বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন। তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আরও খবর