Logo
শিরোনাম

হরতালে বাস চলবে: মালিক সমিতি

প্রকাশিত:রবিবার ২৭ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে ঢাকা, শহরতলী ও আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। আজ শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা ২৮ মার্চের হরতালের ব্যাপারে আলোচনা করার জন্য গত ২৪ মার্চ বিকেল ৩টায় ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিকদের এক যৌথ সভা ডাকা হয়। সভাটি শনিবার বিকালে ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন নেতারা বলেন, অযৌক্তিক অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করে না। ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলার সকল রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

এদিন গাড়ি চলাচলে যাতে কোনও বাধার মুখে পড়তে না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা। সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানীত সাধারন সম্পাদক জনাব খন্দকার এনায়েত উল্যাহ।


আরও খবর